EIIN : 104850
College Code : Rangunia, Chittagong; 01309104850
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)

    রাঙ্গুনীয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজটি প্রতিষ্টিত হয়েছিল রাঙ্গুনিয়ার নারী শিক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে। ১৯৯৫ সালে প্রতিষ্টিত এ কলেজটির প্রতিষ্টাতা রাঙ্গুনিয়া তথা মরিয়ম নগর এলাকার কৃতি সন্তান আলহাজ্ব ইলিয়াছ হায়দার মহোদয়। তিনি বাংলাদেশ  স্বনির্ভর আন্দোলনের  পুরোধা ব্যক্তিত্ব এবং ৩ নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের   সাত বারের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম চেয়ারম্যান সাহেবকে এ কলেজটির প্রতিষ্টার সমস্ত দায়িত্ব অর্পণ করেন। মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম চেয়ারম্যান সাহেব এ গুরু দায়িত্ব পালন করেছিলেন অত্যন্ত নিষ্ঠার সাথে। আজ কলেজটির ভবন সংখ্যা বেড়েছে। পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাভুক্ত হয়েছে। কলেজের ফুলের বাগান কলেজকে সৌন্দর্যে পরিণত করেছে। 

    এখন ছাত্র-ছাত্রীদের উচিত হবে এ কলেজে ভর্তি হয়ে শুধু লেখা পড়ায় মনোনিবেশ করা। অত্র কলেজে রয়েছে এক ঝাঁক মেধাবি নিষ্ঠাবান শিক্ষক এবং শক্তিশালী গভর্ণিংবডি। তারা ছাত্র-ছাত্রীদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছাত্র-শিক্ষক- অভিভাবকদের সম্মিলিত প্রয়াসেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সেজন্য আমি রাঙ্গুনিয়ার সচেতন মানুষের কাছ থেকে আন্তরিক সহযোগিতা চাই। বিশেষ করে আমি অভিভাবকদের একবার এসে আমাদের কলেজ ক্যাম্পাস দেখে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করবো। 

    রতন কুমার তুরী 

    অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) 

    রাঙ্গুনীয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজ।